বাংলা সাহিত্যের ডিজিটাল আর্কাইভ ‘বই চিত্র’ আনলো আইসিটি বিভাগ
বাংলা সাহিত্যের ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে দেশের প্রথম বাংলা ভাষায় রচিত বইয়ের ডিজিটাল আর্কাইভ ‘বইচিত্র’ অ্যাপ উন্মোচিত হলো বৃহস্পতিবার। ডিজিটাল লাইব্রেরি ফরম্যাটে তৈরি অ্যান্ড্রয়েড ও আইওএস প্লাটফর্মের এই অ্যাপটি টেক্সট এর পাশাপাশি আছে অডিও বুক। থাকছে বাংলা চলচ্চিত্রের ভিজ্যুয়াল আর্কইভও। আবার বই পড়ার সময় পছন্দের অক্ষর নির্বাচন করেও নিতে পারবেন ব্যবহারকারী। তবে ‘স্বত্ব’ অনুযায়ী এর সফটকপি থাকছে সংরক্ষিত।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা ‘ছোট্ট রাসেল সোনা’ এবং লেখক জাফর ইকবালের লেখা ‘আমার বন্ধু রাশেদ’ এর অডিও বুকসহ অর্ধশত অডিও বইয়ের ভাণ্ডার নিয়ে যাত্রা শুরু করলো অ্যাপটি।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সম্মেলন কেন্দ্রে অ্যাপটির উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। প্রধান অতিথির বক্তব্যে ডিজিটাল বাংলাদেশের পরবর্তী গন্তব্য ‘উদ্ভাবনী বাংলাদেশ’ গড়ার ক্ষেত্রে ‘বই চিত্র’- বিশ্বের যে কোনো সময় যোকোন স্থান থেকে বাংলাভাষার বই খুঁজে পাওয়ার সমাধন বলে মত দেন তিনি।
তিনি বলেন, সৃজনশীলতার বৃদ্ধির পাশাপাশি মানুষের ক্যাপাসি বিল্ডিং করে বই। সেজন্য পরবর্তী প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। যারা ডিজিটাল ডিভাইসের মাধ্যমে আছে তাদের জন্য ডিজিটাল মাধ্যমে অডিও বুক যুক্ত করা হচ্ছে। কেননা যখন একটি শিশু শৈসবে কানে মায়ের ডাক বা বাবার কণ্ঠ শুনছে তখন থেকেই যদি বইটা তার কানের মধ্যে যায়, মাথার মধ্যে যায়, অন্তরের মধ্যে প্রবেশ করে, তখন সে শুনতে শুনতে বই পড়া শিখবে এবং অভ্যাসটা তৈরি হবে। তারপরেই এই বই পড়ার সংস্কৃতিটা তৈরি হবে।
প্রতিমন্ত্রী জানান, আইসিটিতে বাংলাকে সমৃদ্ধ করার লক্ষে আইসিটি বিভাগের বাংলা ভাষা সমৃদ্ধকরণ প্রকল্পের মাধ্যমে অপটিক্যাল ক্যারেকটার রিকগনাইজার (ওসিআর), টেক্সট টু স্পীসসহ ১৫টি টোল তৈরি করা হচ্ছে। সারাদেশে ৭১টি লাইব্রেরিকে ডিজিটালাইজ করা হচ্ছে। একটি ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি করা হচ্ছে যেখানে মানুষ লক্ষ লক্ষ বই স্ব স্ব গ্রামে বসে সাবসক্রাইব করতে পারবে।
অনুষ্ঠানে অ্যাপটি ডিজিটাল প্লাটফর্মে বাংলা ভাষা সাহিত্য ‘লো রিসোর্স ল্যাঙ্গুয়েজ’ হিসেবে দেখানোর অপমানে থেকে বেরিয়ে আসতে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বাংলায় বিজ্ঞান কল্পকাহিনীর জনপ্রিয় লেখক অধ্যাপক জাফর ইকবাল।
তিনি বলেন, বই মনুষের কল্পনার প্রসেসিং শক্তিকে জাগিয়ে দেয় মন্তব্য করে তিনি বলেন, শুধুমাত্র মানুষের মধ্যেই রয়েছে বিমূর্ত ভাবনা। বিমূর্ত জিনসকে অর্থবহ করার ক্ষমতায় মানুষ পৃথিবী দখল করতে পেরেছে, অন্য কোনো প্রাণী পারেনি।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব নিয়াজ মোহাম্মদ জিয়াউল আলমের সভাপতিত্বে মঞ্চে উপস্থিত ছিলেন বইচিত্র অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠান ধানসিঁড়ি ডিজিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অভিনেত্রী শমী কায়সার। এসময় তিনি বাংলা বই এর ‘কিন্ডেল’ তৈরি করতে আইসিটি প্রতিমন্ত্রীর সহায়তা কামনা করেন।
তিনি বলেন, আমরা স্বপ্ন দেখছি বৈচিত্র অ্যাপকে একটি পৃথিবীর সাহিত্য পঠনের কেন্দ্র করতে পারি। আরই হাতে বই থাকলে কখনো কেউ নিঃসঙ্গ হয় না। বই একটি খুব ভালো বন্ধু।
উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সঙ্গী পরিবেশনের পর দেশ ও ভাষার জন্য প্রাণ দেয়া সকল শহীদের আত্মার শান্তি কামনায় পালন করা হয় দাঁড়িয়ে এক মিনিটের নিরাবতা। এরপর স্বাগত বক্তব্য রাখেন মোবাইল গেম ও অ্যাপ্লিকেশনে দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রকল্প পরিচালক আনোয়ার উল ইসলাম। শেষ মহূর্তে অনুষ্ঠানে উপস্থিত হন শহীদ বুদ্ধিজীবি লেখক শহীদুল্লাহ কায়সারের স্ত্রী লেখিকা পান্না কয়সার।